দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের গাড়ি, অথচ চোরের টার্গেট হতে সময় লাগল না এক মুহূর্তও! থানার পিকআপ ভ্যান সড়কের পাশে রেখে হোটেলে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। কিন্তু খাওয়া শেষে ফিরে এসে যা দেখলেন, তাতে রীতিমতো হতবাক তারা—উধাও পুলিশের পিকআপ ভ্যান, কোথায় গেল গাড়িটি? সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক ব্যক্তি এসে অনায়াসেই গাড়িতে উঠে মুহূর্তেই সেটি নিয়ে পালিয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে।
দিনে-দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম চুরি যাওয়া গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ সাংবাদিকদের জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন পুলিশ সদস্যরা। টহল দলে সম্ভবত তিনজন সদস্য ছিলেন। একপর্যায়ে তাঁরা পিকআপ ভ্যানটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।
তিনি আরও জানান, সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটা নিয়ে দ্রুত পালিয়ে গেছে। আমরা গাড়িটা উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে।
এ বিষয়ে হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এমজে